,

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক :আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। এ ঐতিহাসিক ম্যাচকে লক্ষ্য রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তামিলনাড়ু উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। আর যথারীতি এ দলের অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে জাতীয় দলে খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুকুন্দ। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ২০১১ সাল থেকেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিলেন তামিলনাড়ুর এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এবার তার পুরস্কার পেলেন তিনি।

তবে তাকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন পার্থিব প্যাটেল। তার সঙ্গে বাদ পড়েছেন মানিস পান্ডে। এছাড়া ইনজুরি থেকে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। পায়ের ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সামির। যদিও ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ছিলেন না এ পেসার।

বাংলাদেশের বিপক্ষে ইশান্ত শর্মার ওপর নির্ভর করেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের দলে থাকলেও সুযোগ হয়নি ম্যাচ খেলার। পেসারের ঘাটতির কারণেই আছেন তিনি।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্রা, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, করণ নায়ার ও হার্দিক পান্ডেয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের