,

বাংলাদেশ সারপ্রাইজ প্যাকেজ: গাভাস্কার

news-image

স্পোর্টস ডেস্ক :এই প্রথম ভারতের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে মুশফিক বাহিনী। আগামী ৯ ফেব্রুয়ারি ম্যাচের আগে ভারত `এ` দলের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর দুই দিনের এ প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত।

 

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার স্পষ্ট করেই বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে এখন একটি অবিশ্বাস্য দল। তিনি বলেন, ”ভারতীয় সাপোর্ট স্টাফরা নিশ্চিতভাবেই চোখ রেখেছিল নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দিকে। পাশাপাশি অস্ট্রেলিয়ার দিকেও তাকিয়েছিল, যেখানে পাকিস্তান খুব খারাপভাবে সিরিজ শেষ করেছে।

এই দুটো সিরিজের দিকে ভারতের সাপোর্ট স্টাফদের তাকিয়ে থাকার কারণ আছে। ইংল্যান্ড-ভারত সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ এক টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে। তারপর চার টেস্টের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ হারতে পারে, কিন্তু ওদের পারফরমেন্স, বিশেষ করে সাকিব আল হাসানের কথা বলতেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিবের পারফরমেন্স প্রত্যাশা বাড়াবে বাংলাদেশের। কারণ ঘরের মাঠের মতো একই পরিবেশে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশকে হালকাভাবে না নিলেই ভাল করবে। ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে টোয়েন্টি ২০ বিশ্বকাপের মতো বাংলাদেশ কিন্তু সারপ্রাইজ প্যাকেজ হতে পারে।”

৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সেই টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।

ভারত ‘এ’ দল :

অভিনব মুকুন্দ (অধিনায়ক), প্রিয়ঙ্ক পাচাল, ঋশভ পান্থ, ইশান কিষাণ, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াশ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের