,

করনের নতুন সিনেমায় শাহরুখ-রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : গত অক্টোবরে মুক্তি পেয়েছে করন জোহর পরিচালিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা। শোনা যাচ্ছে, এবার আরো একটি তারকাবহুল সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এ নির্মাতা।

দুই ভাইয়ের একই মেয়ের প্রেমে পড়ার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে অভিনয় করবেন শাহরুখ খান ও রণবীর কাপুর। সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। তবে বর্তমানে করনের পছন্দের তালিকায় আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই দুজনের একজনকে দেখা যেতে পারে এ সিনেমায়। শেষ পর্যন্ত শাহরুখ-রণবীরের সঙ্গে কাকে রোমান্স করতে দেখা যাবে তার অপেক্ষায় দর্শক।

এর আগে শোনা গিয়েছিল, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন করন জোহর। কিন্তু শেষ পর্যন্ত এ গুঞ্জন সত্য নয় বলে জানান এ নির্মাতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের