শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দঙ্গল’র দাপট চলছেই

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে আমির খান অভিনীত সিনেমা দঙ্গল। মুক্তির ৪০দিন পার হয়ে গেলেও বক্স অফিসে সিনেমাটির দাপট চলছেই। সম্প্রতি দেশের বাইরে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এ সিনেমা।

বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ তথ্যটি জানিয়েছেন। এক টুইটে তিনি জানিয়েছেন, ২৯ জানুয়ারি পর্যন্ত বিদেশে দঙ্গল’র আয় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। ২৯ জানুয়ারি পর্যন্ত আয় ২৯.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (২০২. ৮৮ কোটি রুপি)।

এর মধ্যে শুধু উত্তর আমেরিকায় এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ৮৩. ৭১ কোটি রুপি। এর মধ্যে দিয়ে উত্তর আমেরিকা বক্স অফিসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে দঙ্গল। এছাড়া উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম উইকেন্ডে এবং প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও সিনেমাটির দখলে।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস এবং হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। কিন্তু মুক্তির ছয় সপ্তাহে এসেও ঠিকই ব্যবসা চালিয়ে যাচ্ছে দঙ্গল। শেষ খবর পাওয়া পর্যন্ত বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ৩৮৫.০৬ কোটি রুপি। শুধু ভারতে সিনেমাটির আয় ৫৩৪ কোটি রুপি। দেশে এবং দেশের বাইরে সব মিলিয়ে আয় ৭৩৭ কোটি রুপি।

ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাট ও তার দুই মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন এবং ২০১০ সালের কমনওয়েথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে গীতার স্বর্ণ জেতার কাহিনি নিয়ে দঙ্গল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জাইরা ওয়াসিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা