,

১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে মার্কিন প্রতিষ্ঠান

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে ১০ হাজার শরণার্থীকে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির আন্তর্জাতিক কফি-চেইন স্টারবাকস।
রবিবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাওয়ার্ড স্কালজ জানান, আগামী পাঁচ বছরে তিনি ১০ হাজার শরণার্থীকে কাজ দেবেন। বিশ্বের যে ৭৫টি দেশে স্টারবাকস আছে, সেখানে শরণার্থীদের কাজ দেয়ার ক্ষেত্রে তিনি কখনোই পিছিয়ে আসবেন না বলেও জানান।

সংস্থার ওয়েবসাইটে বর্তমান কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন হাওয়ার্ড স্কালজ। তিনি বলেন, ‘আজ খুবই চিন্তা এবং দুঃখের সঙ্গে এই চিঠি লিখছি। যুক্তরাষ্ট্রে এমন একটি সময় উপস্থিত হয়েছে যেখানে দেশের নীতিচেতনা এবং বিবেকের ওপর প্রশ্ন উঠেছে। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ এই দেশের স্বপ্ন আগামীদিনে সফল হবে কি না তা নিয়ে। আমি যোগাযোগ রেখেছি সেসব কর্মীর সঙ্গে যাদের মনে এখন ভিড় করেছে নানা প্রশ্ন ও সংশয়। যাদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে ট্রাম্পের নতুন নীতির।’

উল্লেখ্য, শুক্রবার ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে একটি নতুন নির্দেশ জারি করেন। সেখানে বলা হয়, কোনো শরণার্থী আগামী ১২০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে সিরিয়া থেকে আসা শরণার্থীদের দেশে ঢোকার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ হয়। এছাড়া নিষেধাজ্ঞা জারি হয়- ইরান, ইরাক ও সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের