,

রাজনীতির চোরাবালিতে আটকে গেছে বিএনপি : হাছান মাহমুদ

news-image

নিউজ ডেস্ক : “বিএনপি রাজনীতির চোরাবালিতে আটকে গেছে। তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে।

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা হতাশ হয়ে পড়েছে। এখন উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য, সরকারের অগ্রগতি রোধ করার জন্য চক্রান্ত করছে তারা। ”

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

হাছান মাহমুদ বলেন, “দেশকে অস্থিতিশীল করতে তারা আবারো আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা আসলে দেশের শান্তি চায় না। ” সার্চ কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী সার্চ কমিটি গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির ওপর আস্থা আছে বিদায় আওয়ামী লীগের কোনো নাম দেওয়া হয়নি। আর বিএনপির কোনো আস্থা নেই বলে তাঁরা সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে নাম দিয়েছে। ”

হাছান মাহমুদ আরো বলেন, “রাষ্ট্রপতি যাঁকে মনে করেছেন সার্চ কমিটিতে তাঁদেরকে রেখেছেন। কিন্তু সেই সার্চ কমিটি গঠন নিয়ে কেউ কোনো কথা না তুললেও বিএনপি প্রশ্ন তুলছে। এটাও বিএনপির রাজনৈতিক দৈন্যতা। এতেই বোঝা যায়, বিএনপি রাজনীতির চোরাবালিতে আটকে আছে। বিএনপি দিশেহারা হয়ে গেছে। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। “

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি