,

সার্চ কমিটিতে নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

news-image

নির্বাচন কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই। ক্ষমতাসীন আওয়ামী লীগ পাঁচজনের নাম প্রস্তাব করেছে এবং বিএনপিও পাঁচজনের নাম দিয়েছে। তবে দুই দলের প্রস্তাবিত নামগুলো জানা যায়নি।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন। এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচজনের নাম প্রস্তাব করার একটি চিঠি আমরা সার্চ কমিটি বরাবর জমা দিয়েছি।

অপরদিকে আজ প্রায় একই সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এর কাছে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় সাংবাদিকদের রিজভী বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশকে স্থিতিশীল রাখতে বিএনপির পক্ষ থেকে আমি সার্চ কমিটিতে নাম জমা দিয়েছি। প্রস্তাবে কাদের নাম আছে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসনের অফিস থেকে পাঠানো খামে কার নাম আছে আমি নিজেও জানি না।

এর আগে, সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার আগে আজ বিএনপি বিশেষ বৈঠক করে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিনিধি দলের দুই সদস্য, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এবং সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে