,

অনলাইনে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্টেখেলবে বাংলাদেশ। অনলাইনে পাওয়া যাচ্ছে এ টেস্টের টিকিট।

অনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন যে কেউ। www.eventsnow.com এই ঠিকানায় পাওয়া যাবে প্রতিক্ষীত টেস্ট ম্যাচটির টিকিট। তবে, একজন সর্বোচ্চ ১০টি করে টিকিট বুকিং দিতে পারবেন।

বাংলাদেশ-ভারত টিকিটের সর্বনিম্ন মূল্য ভারতীয় রুপিতে ১০০, সর্বোচ্চ ১০০০। এ ছাড়া ২০০ ও ৫০০ রুপির টিকিটও থাকছে। ভারতের শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে বসে ঐতিহাসিক ম্যাচটি উপভোগে তাদের জন্য পাঁচ হাজার আসন নির্ধারিত থাকবে।

৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টিকিট ইস্যুতে আলোচিত খবর হলো, সব স্টেট অ্যাসোসিয়েশনকে বিসিসিআই’র নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন স্কুল শিক্ষার্থীদের বড় উপস্থিতি নিশ্চিত করতে চায় এইচসিএ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা