,

পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের নারী!

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক মডেল ক্যারোলিন আর্থার বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী হওয়ার রেকর্ড গড়তে চলেছেন। তবে তার এ লম্বা পায়ের দৈর্ঘ্য এখনও নিশ্চিত করেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বিষয়টি নিশ্চিত হলে তিনি বিশ্বরেকর্ড গড়তে পারবেন বলে আশা করা হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

৩৯ বছর বয়সী দুই সন্তানের মা ক্যারোলিন যে অস্ট্রেলিয়ার সবচেয়ে লম্বা পায়ের নারী এ বিষয়টি নিশ্চিত বলে তিনি জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা পায়ের নারীকেও তিনি ছাড়িয়ে যেতে আশাবাদী।

বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারীর রেকর্ডধারী রাশিয়ান এসভেতলানা পাক্রাতোভার পায়ের দৈর্ঘ্য ৫১.৯ ইঞ্চি। অন্যদিকে ক্যারোলিনের পায়ের দৈর্ঘ্য শেষবার মাপার সময় ছিল ৫১.৫ ইঞ্চি।

এক্ষেত্রে বিষয়টি কেন বিশ্বরেকর্ডের যোগ্য? এ প্রসঙ্গে ক্যারোলিন জানিয়েছেন, রেকর্ড অনুযায়ী বিশ্বরেকর্ডধারী রাশিয়ান নারী পাক্রাতোভার সঙ্গে তার পায়ের দৈর্ঘ্যের পার্থক্য অতি সামান্যই ছিল। আর তাই তিনি বিষয়টি নতুন করে মাপিয়ে নিতে চান।

তিনি বলেন, ‘কারণ এটি খুবই কাছাকাছি। আমি মনে করি তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক মাপটি অফিসিয়ালি করিয়ে নেওয়া উচিত। ’
প্রায় ১৫ বছর বয়সে ক্যারোলিন মডেলিং শুরু করেন। এরপর তার পায়ের কারণে তিনি নন্দিত ও নিন্দিত উভয়ই হয়েছেন।

সব মিলিয়ে তার দেহের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। তবে তিনি আলোচনা মূলত পায়ের কারণে। অন্যদিকে আমেরিকার সবচেয়ে লম্বা পায়ের অধিকারী নারীর নাম হলি বার্ট।

পায়ের কারণে অনেক ভালোমন্দ অভিজ্ঞতা থাকলেও ক্যারোলিনের মতে, সময়ের সঙ্গে সঙ্গে তার পা মানুষের আকর্ষণে পরিণত হয়েছে। তিনি জানান, আমি মানুষের যথেষ্ট মনোযোগ পাচ্ছি, তবে লম্বা পায়ের জোরে রেকর্ড গড়লেও কিছু অসুবিধা তো রয়েছেই। প্লেনে চড়া ও গাড়িতে উঠতে তাকে একটু ঝামেলা সামলাতে হয়। আর জামাকাপড় কেনার সময়ও একটু বুঝে কেনা লাগে।

মডেলিংয়ের ক্যারিয়ারেও তার এ পা সমস্যা সৃষ্টি করে। কারণ এত লম্বা কাপড় সাধারণত মানুষ পরে না। ফলে মডেলিং প্রতিষ্ঠানগুলো তাদের পোশাকের জন্য ক্যারোলিনকে নির্বাচিত করতে চায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে