,

ভোট গ্রহণ চলছে টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনের

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিহাতী উপজেলার দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৭ হাজার ৭০০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৮৩৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৭টি এবং কক্ষ রয়েছে ৬৬১টি। এ ছাড়া প্রিজাইডিং অফিসার রয়েছেন ১০৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন ৬৬১ জন। পোলিং অফিসার রয়েছেন ১৩২২ জন।

এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য থেকে পদত্যাগ করলে এ আসন শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা