,

রাজনীতিমুক্ত ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নারীর হাতে

news-image

স্পোর্টস ডেস্ক :ভারতের সুপ্রিম কোর্ট সে দেশের ক্রিকেট বোর্ডের দৈনন্দিন পরিচালনার জন্য চারজন প্রশাসককে নিয়োগ করেছে – যাদের সঙ্গে রাজনীতি বা ক্রিকেট প্রশাসনের এতদিন কোনো সম্পর্কই ছিল না।
শীর্ষ আদালতের নিযুক্ত এই প্রশাসকরা হলেন দেশের সাবেক কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাই, ঐতিহাসিক ও ক্রিকেট-গবেষক রামচন্দ্র গুহ, বিক্রম লিমায়ে ও ভারতের মহিলা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ডায়ানা এডুলজি।
এই নতুন প্রশাসকদের প্রধান কাজ হবে ভারতীয় ক্রিকেটে সংস্কারের জন্য বিচারপতি লোধা কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা। চারজন প্রশাসকের প্রধান হলেন বিনোদ রাই। এই প্রথম ভারতীয় ক্রিকেটের প্রশাসক হলেন কোনো নারী।
এর আগে এ মাসের গোড়ার দিকে সুপ্রিম কোর্ট বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুর ও সচিবের পদ থেকে অজয় শিরকে-কে সরিয়ে দেয়।
সুপ্রিম কোর্ট তখন মনে করেছিল, ভারতীয় বোর্ডের নেতৃত্ব লোধা কমিটির সুপারিশ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং তাদের প্রস্তাবগুলো মানতে গড়িমসি করছে।
সোমবার সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকেও বোর্ডের অন্যতম প্রশাসক করার প্রস্তাব খারিজ করে দিয়েছে।
শীর্ষ আদালত বলেছে, যেহেতু তাদের আগের এক রায়েই মন্ত্রী বা সরকারি আমলাদের বিসিসিআইয়ের পদ গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তাই ক্রীড়া সচিবকে বোর্ডের প্রশাসক নিয়োগ করার দাবি মানা সম্ভব নয়।
ভারতীয় ক্রিকেটের অত্যন্ত প্রভাবশালী বোর্ড বা বিসিসিআইয়ের নিয়ন্ত্রণ রাজনীতির জগতের লোকেদের হাতে থাকবে কি না, বা থাকলেও কতটুকু থাকবে তা নিয়ে বিতর্ক ও মামলা-মোকদ্দমা চলছে বেশ কিছুদিন ধরে।
সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটির সুপারিশ মানতে গেলে ভারতীয় বোর্ডে বা তাদের অনুমোদিত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোতে রাজনীতিকদের বা বছরের পর বছর ধরে ছড়ি-ঘোরানো প্রশাসকদের মৌরসি পাট্টা কার্যত শেষ হয়ে যাবে।
তবে আজ যে চারজন প্রশাসককে সুপ্রিম কোর্ট বেছে নিয়েছে, তা থেকে এটা স্পষ্ট যে রাজনীতির সঙ্গে সম্পর্ক আছে কিংবা আগে ক্রিকেট-প্রশাসনে জড়িত ছিলেন এমন লোকজনকে তারা বোর্ডের প্রশাসক হিসেবে চাইছেন না।
ভারতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মুকুল মুদগল (যিনি আগে ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়ে বহু কাজ করেছেন), সাবেক বিসিসিআই সবাপতি এ সি মুথাইয়া কিংবা ক্রিকেট সাংবাদিক আয়াজ মেমনের মতো অনেকেই নতুন এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে