,

জুটি বাঁধছেন না হৃতিক-সারা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। বলিউডে অভিষেক হচ্ছে, এ নিয়ে অনেকদিন ধরেই খবরে তিনি। কিছুদিন আগে শোনা যায়, ‍হৃতিক রোশানের বিপরীতে নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করবেন সাইফ কন্যা। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে থাকছেন না তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করন জোহর প্রযোজিত ও করন মালহোত্রা পরিচালিত এ সিনেমায় হৃতিক রোশানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সিনেমায় দুজন নায়িকার একজনের চরিত্রে সারার অভিনয়ের কথা থাকলেও সিনেমাটিতে তিনি থাকছেন না। তবে কী কারণে তিনি থাকছেন না তা জানা যায়নি। যদিও সিনেমায় তার অভিনয়ের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘হৃতিক ও করন মালহোত্রার মধ্যে গত নভেম্বরে একটি মিটিং হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কথা চলছে। কয়েকদিনের মধ্যে দুজন আবার দেখা করার পরিকল্পনা করেছেন। আশা করা হচ্ছে, মার্চের মধ্যে সিনেমাটির কাজ শুরু হবে। সিনেমাটির মূল চরিত্রে সারার অভিনয়ের কথা থাকলেও তিনি আর এ প্রজেক্টে থাকছেন না।’

সবে গ্র্যাজুয়েশন শেষ করেছেন সারা। অনেকদিন ধরেই বলিউডে পা রাখবেন বলে শোনা যাচ্ছে। প্রথমে শোনা যায়, টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এরপর গুঞ্জন ওঠে, শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া জিনিয়াস শিরোনামের একটি সিনেমায় সারাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে