,

প্রাণে বেঁচে গেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।

সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ট্যাক্সির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টেক্সির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক। তিনি আরো জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যচ্ছিলেন।

দুর্ঘটনার পর বদিউজ্জামান সোহাগ যুগান্তরকে টেলিফোনে জানান, আমি আল্লাহর রহমতে অক্ষত আছি। আমাদের সঙ্গে থাকা একটি শিশু সামান্য আহত হয়েছে।

এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকির সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে