,

নাসিরনগরে দিনব্যাপী শিক্ষা মেলা উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে“শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী শিক্ষার মেলা- ২০১৭ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল মিয়া। কারুকাজসহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক ৫টি স্টল উপজেলার ৫টি ক্লাষ্টারের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা