,

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সিলমোহর বানাতে গিয়ে একজন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সিল তৈরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দ আবদুল মবিন (৫০) নামে এক ব্যক্তি। গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কোর্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মবিন সদর উপজেলার চাপই এলাকার আবদুর রউফের ছেলে। পুলিশ ও স্হানীয় সূএে জানা যায় যে , দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সিল তৈরির জন্য শহরের কোর্ট রোডস্থ ‘শুভেচ্ছা কম্পিউটার অ্যান্ড রাবার স্টাপ’ এ যান আবদুল মবিন। দুপুরে তিনি সিলমোহর টি বানাতে গেলে তখন দোকানের মালিক ছিলনা। কর্মচারীকে আর্জেন্ট (এক ঘন্টার)মর্ধ্যে তৈরীর করে দেওয়ার জন্য একশত এিশ টাকা পরিশোধ করে চলে যান। দোকানের মালিক এসে অর্ডারটি দেখতে পেয়ে সিল মোহরটি বানাতে নাকরে তার কর্মচারীকে এবং তরীগরি করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিষয়টি অবহিত করেন। পরে আব্দুল মোবিন সিলটি নিতে আসলে দোকানের মালিক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে খবর দিলে তিনি এসে লোকটি সিলমোহরটি কি কারণে বান্নাচ্ছেন বললে তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি। তখন সদর মডেল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ সাথে কথা বললে তিনি বলেন, যে একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সিলমোহর তো সরকারি ভাবে বানানো হয়। সে প্রতারণা করা জন্য মন্ত্রীমহোদয়ের সিলটি অসৎ উদ্দেশ্য বানাতে চেয়েছিল। আমরা তাকে পুলিশের কাছে সোর্পদ করেছি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান তার আটকের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন আটক ব্যক্তিকে সিলমোহর তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা