,

অবসরের ইঙ্গিত দিলেন ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫ ছুঁয়েছে। এরই মধ্যে ১৮-তম গ্র্যান্ডস্ল্যামও জেতা হয়ে গেছে। এবার অবসর নিতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। সেই ইঙ্গিত-ই দিয়েছেন এই সুইস খেলোয়াড়।

রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর রড লেভার এরিনায় হাজির থাকা দর্শকদের উদ্দেশে বলেন, ‘আশা করি, পরের বছরও আপনাদের সঙ্গে দেখা হবে। তবে যদি সেটা না হয়, তাহলে এই বছরটা দারুণ কাটল। আজ রাতে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’

গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার অস্ত্রোপচার হয় ফেদেরারের। ৬ মাস তাকে কোর্টের বাইরে থাকতে হয়। চোট সারিয়ে কোর্টে ফিরে সাফল্য পেয়েছেন। সেরা ফর্মে থাকা অবস্থাতেই সরে যাওয়ার কথা ভাবছেন ফেদেরার।

তার কথায়, ‘গত বছরটা আমার খুব খারাপ কেটেছে। আবার চোট পেয়ে যদি আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারি, তাহলে কী হবে জানি না। পরের গ্র্যান্ডস্ল্যাম কোনটা হবে, এই পর্যায়ে আর সুযোগ পাওয়া যাবে কিনা, সেটা কেউ বলতে পারে না। এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন, সেটা বলছি না। কিন্তু হতেই পারে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা