,

‘রাজনৈতিক রেষারেষিতে মানবতাবিরোধী অপরাধের মামলা হচ্ছে’

news-image

নিউজ ডেস্ক : তদন্ত সংস্থার সংবাদ সম্মেলনইদানিং রাজনৈতিক রেষারেষিতে মানবতাবিরোধী অপরাধের মামলা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান তদন্তকারী অফিসার সানাউল হক। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলা দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে।’

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাজনৈতিক কারণে এই মামলা হচ্ছে উল্লেখ করে সানাউল হক বলেন, ‘আমরা নিজেদের মতো করে পদ্ধতি বানিয়ে নিয়েছি। সে অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছি কে রাজনৈতিক কারণে মামলা করলো।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এখনও ৬৪৩টি অভিযোগ জমা আছে। তবে কোনটা তদন্ত করবো তা আমাদের বিষয়।’

এ সময় তদন্ত সংস্থার সদস্য হান্নান খান বলেন, ‘এখনও এ ধরনের কিছু অভিযোগ উঠছে। তবে আমরা অপরাধের ধরণ ও অপরাধের গুরুত্ব অনুযায়ী কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘যে পরিমান মানবতাবিরোধী মামলা আছে তা তদন্ত করতে আদালতের সংখ্যা আরও বাড়ানো দরকার। এ জন্য জেলায় জেলায় তদন্ত অফিস থাকা দরকার। কারণ আসামিরা মারা যাচ্ছেন। কেউ বিচার চাইলে বিচার পাওয়ার অধিকার তার আছে। তাই এ বিষয়ে একটা পরিকল্পনা দরকার।’

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান সানাউল হক। আসামিরা হলেন- মো. খলিলুর রহমানসহ (৭২), আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) এবং মো. শাহনেওয়াজ (৮৮)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা