,

সোসিয়েদাদকে হারিয়ে শক্ত অবস্থানে রিয়াল

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে থেকে বিদায় নিলেও লা লিগায় নিজেদের দাপট বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে নিজেদের ১৯তম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট যথারীতি সবার শীর্ষে বেনজেমা-রোনালদোরা।

এদিন ম্যাচের ৩৮ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কোভাসিচ। রোনালদোর অ্যাসিস্টে দারুণভাবে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। ফলে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বেল-বেনজেমারা।

৫১ মিনিটে দলের সেরা তারকা রোনালদোর গোলেই স্কোর ২-০ করে স্প্যানিশ জায়ান্ট দলটি। আর এবার তার গোলে সহায়তা করেন প্রথম গোলের নায়ক অস্ট্রিয়ান কোভাচিচ। স্কোর লাইন ২-০ করেও ক্ষান্ত হয়নি রিয়াল। সুযোগ পেলেই আক্রমণ চালিয়ে যায়। শেষ মুহূর্তে ম্যাচের ৮২ মিনিটে মোরাতার গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

উল্লেখ্য এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। ২০ ম্যাচ খেলে বার্সেলোনা ও সেভিয়ার পয়েন্ট সমান ৪২।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা