,

বিনা বিচারে আটক রাখা মানবাধিকার লংঘন: প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, বিনা বিচারে কাউকে আটক রাখা মানবাধিকার লংঘন। নির্দোষ একজনকেও জেলে রাখা যাবে না।

সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কারা কর্তৃপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বন্দিদের সঙ্গে ভালো আচরণ করুন। তাদের সংশোধনের সুযোগ দিয়ে সাধারণ জীবনযাবনে উৎসাহিত করুন।

তিনি বলেন, দেশে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আমরা যা কিছুই করি না কেন আইনের শাসন আমাদের মানতেই হবে।

এ সময় ঢাকা মহানগর আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন বলে মন্তব্য করেন এসকে সিনহা।

এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান বিচারপতি।
এর আগে সকাল সোয়া ৯টায় তিনি কেরানীগঞ্জ কারাগারের ফটকে পৌঁছান। প্রথমে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ, ঢাকা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার জেলা সুপার জাহাঙ্গীর কবীর, জেলার নেসার আলম প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতির কারাগার পরিদর্শন উপলক্ষে কারাগার বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা বন্দিদেরও পরিছন্ন থাকার নির্দেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা