,

হাইকোর্টে ধোনির অভিযোগ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাক্স মোবিলিঙ্ক নামক মোবাইল সংস্থার নামে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে একসময় এই মোবাইল সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১২ সালে দু’‌পক্ষের চুক্তিও শেষ হয়ে যায়। তারপরেও সংস্থার বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাচ্ছে। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ধোনির নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে সংস্থাটি। আর এটাই বিরক্তের কারণ ধোনির।

তিনি ব্যাপারটা মীমাংসার করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার পর বিচারপতি মনমোহন বলেছেন, ‘‌মোবাইল সংস্থাটি কোর্টের নির্দেশ মানতে বাধ্য। তা অমান্য করলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। ’‌

ধোনি মামলা করার পর একটি শুনানি হয়েও গেছে। যেখানে আদালত দু’‌পক্ষের চুক্তির কাগজপত্র খতিয়ে দেখার পর জানিয়ে দেন, ব্যাপারটা নীতিবিরুদ্ধ। চুক্তি শেষ হয়ে যাওয়ার এভাবে একজন ক্রিকেটারের নাম ব্যবহার করা যায় না। আদালত থেকে সতর্কতা পাবার পরেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি মোবাইল সংস্থাটি। এবার হয়ত কড়া পদক্ষেপ নিতে চলেছে আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা