,

`ভারত ভ্রমণে ই-টোকেন লাগবে না‍‍`

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভারত ভ্রমণে আর কোনো ই-টোকেন লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন। ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটের বিপরীতে বাংলাদেশী যে কেউ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভারতীয় হাইকমিশন রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করতে ভিসাপ্রাপ্তি সহজ করা হচ্ছে। বাংলাদেশী ভ্রমণকারী যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাদের ভারত যাওয়ার বিমান, রেল বা বাসের নিশ্চিত টিকিট (যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকলেই হবে।

ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার তারিখের এক মাসের মধ্যে হতে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রক্রিয়া ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজ করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা