,

বলিউডে পক্ষপাতিত্ব রয়েছে, অভিযোগ এই নায়িকার

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বহু শিল্পীই পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন। এবার সেই তালিকায় যোগ হল আরও একটা নাম।

তিনি হুমা কুরেশি। তাঁর মতে, শুধু পরিশ্রম নয়, বরং কত বেশি পরিচিত মানুষ ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেটাই নাকি কাজ পাওয়ার মাপকাঠি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে হুমা বলেছেন, ‘বলিউডের মানুষজন পরিশ্রমী। কিন্তু, ভেতরে নিজের চেনাজানা লোকজন থাকাটাও কাজ পাওয়ার অন্যতম শর্ত। ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুদের অনেক পরিচিত রয়েছে। কিন্তু, আমি এখনও এমন কাউকে চিনি না। ’ নায়িকা জানিয়েছেন, এমন কেউ নেই যাঁর সঙ্গে বসে নিজের কেরিয়ার নিয়ে পরিকল্পনা করতে পারেন তিনি। হুমার দাবি, কোনো অভিজ্ঞ মানুষ তাঁর পাশে সাহায্যের জন্য থাকলে খুব ভাল হত।

২০১২-এ ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ দিয়ে বলিউডে নজর কাড়েন হুমা। সে সময় বিভিন্ন মহলে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ তাঁর অভিনয় দেখে অনেকে তো একেবারে হতবাক। অবাক হয়ে হুমাকে প্রশ্নও করেছেন, ‘ও, তুমি ইংরেজি জানো!’ কিন্তু, তার পর থেকে নাকি তাঁর কাছে একই ধরনের ছবির অফার আসতে থাকে। ফলে একজন পরামর্শদাতার অভাব বোধ করেন হুমা।

হুমার আগামী ছবি ‘জলি এলএলবি-টু’। সঙ্গী অক্ষয় কুমার। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে