,

সালমানকে ‘বাঁচিয়ে’ হত্যার হুমকি পেলেন আইনজীবী

news-image

বিনোদন ডেস্ক : বেআইনি অস্ত্র মামলায় আগেই ছাড়া পেয়েছেন সালমান খান৷ কিন্তু বিপাকে পড়েছেন তাঁর আইনজীবী৷ সালমানকে বাঁচিয়ে দেয়ার জন্য এক আন্তর্জাতিক গ্যাংস্টারের থেকে হত্যার হুমকি পেয়েছেন তিনি৷ এমনটাই জানিয়েছেন আইনজীবী এইচ এম সারস্বত।

বেআইনি অস্ত্র রাখা ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন অভিযুক্ত ছিলেন সালমান৷ চলতি মাসেই যোধপুরের আদালত তাঁকে অস্ত্র মামলায় মুক্তি দেয়৷ এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন তাঁর আইনজীবী৷ তবে মক্কেলকে বাঁচিয়ে তিনি নিজেই বিপাকে পড়েছেন৷ আইনজীবীর দাবি, এক আন্তর্জাতিক গ্যাংস্টার তাঁকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে৷ তাঁকে বলা হয়েছে, যে কোনো খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে৷ কেউ তাঁকে রক্ষা করতে পারবে না বলেও হুমকি দেয়া হয়েছে।

প্রসঙ্গত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও তিনি সালমানের পক্ষে আইনজীবী ছিলেন। সম্প্রতি কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সালমানকে৷ সেখানে তিনি সাফ জানান, তিনি নির্দোষ৷ হরিণের স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলেই দাবি অভিনেতার।

এদিকে আতঙ্কিত সারস্বত জীবনহানির আশঙ্কায় দ্বারস্থ হয়েছেন পুলিশের৷ পুলিশের পক্ষ থেকে তাঁর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি