,

গোসল না করায় ছেলেকে ‘পিটিয়ে খুন’ করলো বাবা

news-image

নিউজ ডেস্ক : গোসল করতে দেরি করায় বাবার হাতে ছেলে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

জানা গেছে, দুপুর ২টার দিকে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন পেশায় লরির খালাসি সুব্রত রায়। পরিবারের দাবি, বাড়ি ফিরে জানতে পারেন, তখনও গোসল হয়নি ছেলে সুজনের।

অভিযোগ, কেন গোসল হয়নি, সেই প্রশ্ন তুলে সুজনকে উঠানে জমা করা পাথরকুচির উপর ফেলে পেটে ও বুকে লাথি মারতে শুরু করেন বাবা। মৃতের মামা বিপ্লব শিকদারের দাবি, মত্ত অবস্থায় এসে নিজের ছেলেকে মেরেছে অভিযুক্ত।

বিকেলের দিকে সুজন অসুস্থ হয়ে পড়লে তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তর মা আরতি রায় জানান, ওর জন্যই নাতি মারা গেছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পরিবারের অভিযোগ, মত্ত অবস্থায় প্রায়ই ছেলেকে মারধর করতেন ওই ব্যক্তি। শুক্রবার তা চরমে ওঠে। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সপ্তম শ্রেণির ওই ছাত্র। পুলিশ গ্রেপ্তার করেছে বাবাকে।সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা