,

এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ওয়ারী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা মামলার নথি পর্যালোচনা করে এবং বিএনপি’র স্থায়ী কমিঠির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিন তাদের বিরুদ্ধে আনীত চার্জশিটটি আমলে নেন আদালত।
যাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপি’র স্থায়ী কমিঠির সদস্য এম কে আনোয়ার, বরকতউল্লা বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল।
অভিযোগ বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ জানুয়ারি তারিখে ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারের নিচে বিএনপি’র ডাকে হরতাল, অবরোধ চলাকালে ব্যাপক ভাংচুর গাড়িতে অগ্নিসংযোগ ও অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ারী থানায় এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ ২০১৬ সালের ২৪ জুলাই তারিখে ঢাকার সিএমএম আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের