,

সময় বাড়লো বাণিজ্য মেলার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবির যুগ্ম-সচিব রেজাউল করিম জানিয়েছেন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী ৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি।

রবিবার ইপিবির বৈঠকে প্রথমিকভাবে চারদিন সময় বাড়ানোর একটি সিদ্ধান্ত হয়েছে। সোমবার সংশ্লিষ্টদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্য মেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গতবছর ছিল ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা