,

সামান্থার বাগদান

news-image

বিনোদন ডেস্ক : আজ রোববার (২৯ জানুয়ারি) বাগদান সম্পন্ন করবেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গেই বাগদান সারবেন তিনি। অভিনেতা নাগা চৈতন্য জনপ্রিয় তেলেগু অভিনেতা নাগার্জুনের ছেলে।

এ প্রসঙ্গে চৈতন্যর ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ঘরোয়াভাবে বাগদান সম্পন্ন হবে। শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, বাগদানের স্থানটিও গোপন রাখা হয়েছে।’

বাগদানের বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সামান্থা। ইনস্টাগ্রামে দুটি পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে তার এবং নাগা চৈতন্যর একটি ছবি পোস্ট করেছেন। অন্য পোস্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে এ অভিনেত্রীকে খুশিতে নাচতে দেখা গেছে।

অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন সামান্থা। তিনি বলেন, ‘নাগা চৈতন্য ও আমি সম্পর্কে আছি এবং আমরা বিয়ে নিয়ে কোনো কথা বলি না কারণ আমাদের পরিবারের লোকজনও বিষয়টি তিন মাস আগে জানবে।’

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ইয়ে মায়া চেসাভ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। এরপর অটোনগর সুরিয়া এবং মানাম সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। গত বছর বেশ ভালোই কেটেছে এ জুটির। তাদের প্রায় সব সিনেমায় বক্স অফিস হিট ছিল। বিশেষ করে সামান্থার চারটি সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটিই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে