,

কল্যাণ সমিতি যেনো বাঞ্ছারামপুরবাসী উন্নয়নের সেতুবন্ধন হয়-এবি তাজুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি কল্যাণ সমিতি গড়ে উঠেছে স্ব-স্ব এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে।তেমনি বাঞ্ছারামপুর কল্যাণ সমিতিও যেনো বাঞ্ছারামপুর উপজেলার প্রায় সাড়ে ৪লাখ মানুষের উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করে’-শুক্রবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির ৪৪তম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন উপলক্ষ্যে ঢাকার ফার্মগেইটস্থ গিয়াসউদ্দিন মিল্কী অডিটোরিয়ামে মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসব কথা বলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বাঞ্ছারামপুরের স্থানীয় সাংসদ ক্যা.এবি তাজুল ইসলাম(অব.)এম.পি।এ সময় সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৭-২০১৮ সালের জন্য জনাব মো. সিরাজুল ইসলামকে সভাপতি এবং সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ড. এ ডব্লিউ এম আবদুল হক ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি সাইদ আহমেদ বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি, কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এম এ মোহিত, সমিতির উপদেষ্টা এবং জেলা আওয়ামীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, সমিতির সদস্য এবং বাঞ্ছারামপুর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা