বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম স্থাপত্যের নিদর্শন তাড়াশের নওগাঁ শাহী মসজিদ

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে কালের গর্ভে বিলীন করতোয়া নদীতটে এই শাহী মসজিদ অবস্থিত। ৯৩২ হিজরিতে (১৫২৬ খ্রিঃ) রাজা গৌর অধিপতি নাসির উদ্দিন নসরত শাহর রাজত্বকালে এবং তার পৃষ্টপোষকতায় নির্মান করা হয় নওগাঁ শাহী মসজিদ (মাজার মসজিদ)।

প্রধান এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির ৪ প্রান্তে ৪টি ছোট ছোট গম্বুজ আছে। প্রধান গম্বুজরে উচ্চতা ২৬ ফুট। মূল মসজিদটির বাইরের দৈর্ঘ্য ৫০ফুট, প্রস্থ ৩৩.৫ ফুট, উচ্চতা ২২.৫০ ফুট। মসজিদ সংলগ্ন বারান্দার দৈর্ঘ্য ২৩.৫ ফুট এবং প্রস্থ ১১ফুট। মসজিদের দেওয়ালের পুরুত্ব ৯.০ ফুট।

মসজিদের অভ্যন্তরে হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফের দৈর্ঘ্য ৯ফুট ৪ইঞ্চি, প্রস্থ ৬ফুট ৩ইঞ্চি। হযরত শাহ শরীফ জিন্দানীর (রহঃ) রুহের মাগফিরাত উপলক্ষে স্থানীয় প্রশাসন ও জনগণ মিলে প্রতিবছর চৈত্র মাসের ১ম বৃহস্পতি, শুক্র ও শনিবারে ৩দিন ব্যাপী আয়োজন করেন বাৎসরিক ওরশ শরীফ। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ঐতিহাসিক ও ধর্মীয় এ স্থানটিতে হাজির হন।

সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহী রোডে যাওয়ার সময় মহিষলুটি নামক স্থানে নেমে মোটর সাইকেল, ভ্যান বা ভটভটি করে নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহঃ) এর মাজার শরীফে যাওয়া যায়। এখানে রয়েছে হজরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফের প্রবেশ পথ (সুদৃশ্য মাজার গেট)। দুরদুরান্ত থেকে আসা মসজিদ এবং মাজার শরীফ দর্শনার্থীদের জন্য এখানে নিরাপদ গেস্ট রুম।

৫০০ বছর আগে নির্মিত মসজিদটিতে দুরদুরান্ত থেকে এসে প্রতি শুক্রবার কয়েকশত মানুষ জুম্মার নামাজ আদায় করেন। এছাড়া প্রতিদিনই দর্শনার্থীরা মসজিদটি একনজর দেখার জন্য আসেন। যাদের অনেকে শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার জিয়ারত করেন।

মসজিদ এবং মাজার কমিটির সদস্য রাজ্জাক আহমেদ বলেন, প্রতিবছর ওরস শরীফের সময় শুক্রবার জুমআর নামাজে মাজারে একইসঙ্গে প্রায় আড়াই লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেন। ওরস শরীফের ৩ দিনে মানুষ দান খয়রাত করেন প্রায় ৫০লাখ টাকা। এছাড়া প্রতি সপ্তাহে দানবাস্ক খুলে প্রায় ৫০হাজার টাকা করে পাওয়া যায়। এসব অর্থ সঠিক ব্যবস্থাপনার মাধমে মাজার এবং মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়।

সেই মানুষগুলো আর আমাদের মাঝে দৃশ্যত নেই। পীর সাহেব হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) আমাদের মাঝে দৃশ্যত অবর্তমান। কিন্তু তার হাতে নির্মিত ৫০০ বছর আগের সেই প্রাচীন নওগাঁ শাহী মসজিদটি আজও কালের সাক্ষী আর মুসলিম স্থাপত্যের নিদর্শন হয়ে দাড়িয়ে আছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের অবদানের কথা বাংলার জমিনে বাঙালি মুসলমান কোনদিন ভুলবে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ