,

নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে : রিজভী

news-image

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সার্চ কমিটি কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে পারবে সে বিষয়ে জনমনে তীব্র সন্দেহ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অনুসন্ধান কমিটির আগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটেছে এবং অনুসন্ধান কমিটির বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে। এবারও এর ব্যতিক্রম হবে না।

আজ রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অতীতে নির্বাচন কমিশন নিয়ে যে সংলাপ হয়েছে তার ফলাফল ছিল শূন্য। আপনারা দেখেছেন- সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সময় সংসদীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট নাগরিক, সংবিধান বিশেষজ্ঞসহ খ্যাতিমান আইনজীবীদের মতামত গ্রহণ করা হয়েছিল, সেসময় আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্যসহ সকলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। একইভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও শুধুমাত্র ঐ এক ব্যক্তির ইচ্ছারই প্রতিফলন ঘটেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা