,

সতর্ক মুদ্রানীতি ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধ্বের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের মুদ্রানীতিতেও আগের মতো সতর্ক নীতিভঙ্গী অপরিবর্তিত রাখা হয়েছে। এতে ব্যক্তিখাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৫ ও অভ্যন্তরীণ খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়েছে ৫.৮। জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশের বেশি হতে পারে। রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সকাল সাড়ে ১১টায় মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি, এস এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকগণ।

এবারের মুদ্রানীতিকেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্ক মুদ্রানীতি বলা হচ্ছে। এক্ষেত্রে ৩ ধরনের চাপ বিবেচনায় নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঋণপ্রবাহ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং পুঁজিবাজারে ভারসাম্য বজায় রাখা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা