,

সাত দেশের শরণার্থীদের স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিপরীতে ওইসব দেশের শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।শনিবার এক টু‌ইটে তিনি বলেছেন, কানাডায় শরণার্থীদের স্বাগতম।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রতিবেশী দেশ এবং পরস্পরের ঘনিষ্ঠ মিত্র।শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প চারমাসের নিষেধাজ্ঞা আরোপ করার পরদিনই নিজের টু‌ইটে ট্রুডো বলেন, “যারা নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালাচ্ছেন, ধর্মীয় বিশ্বাসের তোয়াক্কা না করে কানাডীয়রা আপনাদের স্বাগত জানাবে। বৈচিত্র আমাদের শক্তি #কানাডায় স্বাগতম। ”
২০১৫ সালে কানাডার একটি বিমানবন্দরে সিরীয় শরণার্থীদের স্বাগত জানাচ্ছেন, নিজের এমন একটি ছবি দিয়ে পরে একই বিষয়ে আরেকটি টুইট করেন ট্রুডো।

ট্রুডোর দপ্তর থেকে জানানো হয়েছে, ওই সাত দেশের দ্বৈত নাগরিকসহ কানাডার পাসপোর্টধারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
কানাডার তথ্য্যমন্ত্রী ক্যামেরন আহমদ জানিয়েছেন, কানাডার অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী ট্রুডো। তবে কবে এই আলোচনা হবে তা জানাননি তিনি। ট্রুডোর উদারপন্থি সরকার নিজেদের প্রগতিশীল ধারা বিস্তৃত করে তুললেও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সরাসরি সমালোচনা করা থেকে নিজেদের সরিয়ে রেখেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা