,

রোনালদো আর রিয়াল মাদ্রিদকে ‘রইস’ দেখার আমন্ত্রণ শাহরুখের

news-image

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘রইস’। বলিউডের বাদশা তার এই ছবি দেখার জন্য পর্তুগাল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো সহ পুরো রিয়াল মাদ্রিদ দলকে ফেসবুক চ্যাটের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন।

কিং খানের ডাকে সাড়া দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সাফল্য কামনা করেছে ‘রইস’ এর।
সম্প্রতি স্পেনের এই বিশ্ব বিখ্যাত এবং ঐতিহ্যবাহী ক্লাব তাদের নিজেদের ওয়েব সাইটে শাহরুখের ছবি পোস্ট করেছিল। রিয়ালের ৫৫৫ নম্বর জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। বলিউড সাম্রাজ্যের ‘বাদশা’ কে নিজেদের ক্লাব সমর্থক বলে উল্লেখ করে রিয়াল সোশ্যাল মিডিয়ায় শুক্রবার ভারতীয় সময় মধ্যরাতে যে পোস্টটি করেছে তা সত্যিই অভিনব। শাহরুখের নতুন ছবির আন্তরিক সাফল্য কামনা করে তারা লিখেছে, “বলিউড বাদশা এবং রিয়াল মাদ্রিদের অন্ধ ভক্ত শাহরুখ খানের নতুন ছবি রইস অনেক অনেক সাফল্য পাক এই শুভকামনা রইল ক্লাবের প্রতিটি সদস্য ও ফুটবলারদের পক্ষ থেকে!‌”

শাহরুখ পরে রিয়ালের এই টুইটকে রিটুইট করে লিখেন, “রিয়াল ফুটবলাররা কবে, কখন রইস দেখতে চায় আমি তা জানতে চাই। আর ওদের জন্যও অনেক শুভেচ্ছা রইল। আগামী ম্যাচগুলোয় রিয়ালের জার্সি গায়ে ওরা আরও সফল হোক এটাই চাই। ওদের সাফল্য কামনা করি। “

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে