,

সরাইলে ভ্রাম্যমান আদালতে পিতা পুত্রসহ ৩ জুয়ারির কারাদন্ড

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ভ্রাম্যমান আদালতে পিতা- পুত্রসহ ৩ জুয়ারিকে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমি বাইন হিরার আদালতে প্রত্যেক জুয়ারিকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। নির্বাহী কর্মকর্তার দফতর ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে বকুল শাহ’র ওরসে অভিযান চালায় সরাইল থানা পুলিশ। অভিযানকালে প্রকাশ্যে জুয়ার আসরে খেলা পরিচালনার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় সরাইলের জুয়ার স¤্রাট খ্যাত মোঃ আবদুল আওয়াল (৭৫), তার ছেলে মোঃ মোস্তফা (৩২) ও জুয়ারি মোঃ আক্তার হোসেন (৩৫) নামের জুয়ারিসহ ৩ জনকে। আওয়ালের বাড়ি সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়ের পাড় এলাকায়। আর মোস্তফার বাড়ি নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের গাঙ্কুল হাঁটি। গতকাল সোমবার দুপুরে পিতা পুত্রসহ ৩ জুয়ারিকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে। আদালত তাদের ৩ জনের প্রত্যককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা