,

‘বেওয়াচ’-এর ২য় ট্রেইলারে নতুন রূপে প্রিয়ঙ্কা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ফের নতুন এক রূপে সামনে এলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের টুইটারে শেয়ার করলেন তার হলিউডের প্রথম ছবি ‘বেওয়াচ’ এর নতুন এক ট্রেইলার। এই ছবিতে তার চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ভিলেন হিসেবেই পর্দায় দেখা যাবে তাকে। বিপরীতে রয়েছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়েন জনসন।

টিজারে নীল পোশাকে আরও মোহময়ী দেখাচ্ছে এই বলিউড অভিনেত্রীকে। তিনি বলছেন, “সামার ইজ কামিং। দর্শকরাও ‘বেওয়াচ’ ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেইলার বের হওয়ার পর দর্শকদের পছন্দ দেখে আরও ভাল ভাবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ”

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিভিশন সিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবির প্রথম ট্রেইলারে প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের। কিন্তু দ্বিতীয় ট্রেইলারেই তিনি বাজিমাত করেন। বেশ বোঝা যায় দাপুটে ভিলেন হিসেবে সকলের নজর কাড়তে প্রস্তুত তিনি। নতুন এই ট্রেইলারে সে প্রমাণই দিল বলে মনে করছেন বিনোদন মহলের একটা বড় অংশ।

https://youtu.be/TDteZ0YrhSU?t=91

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা