,

এ কী কাণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : প্রেম-ভালোবাসা জোয়ারের মতো কখনও আবেগে, ভালবাসায় ফুলে ওঠে। কখনও আবার ভাটার মতো তাতে আসে প্রেমহীনতার টান। সেই রকমই প্রেমহীনতায় আক্রান্ত এক যুগলের কাহিনী সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মারফত।

জানা গেছে, ভিডিও-টি চীনের এক দম্পতির। বেশ কিছু দিন ধরেই কোনো কারণে স্বামী সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত। যে সময়ে তিনি বাড়িতে থাকতেন না, সেই সময়ে অন্য কারো সঙ্গে লিপ্ত হচ্ছেন তার স্ত্রী- এমনটাই মনে হত তার। অন্য কারোর সঙ্গে স্ত্রীর সম্পর্কের পরোক্ষ ইঙ্গিতও পেয়েছিলেন। বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তিনি বাড়ির বসার ঘরে গোপনে বসিয়ে নিলেন একটি সিসিটিভি। আর সেই গোপন ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়ল, তা রীতিমতো চোখ কপালে তোলার মতো।

রেকর্ডেড ভিডিওটির প্রথমে দেখা যাচ্ছে, স্বামী কাজে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন। ঘরে রয়েছেন তার স্ত্রী এবং বাড়ির পরিচারিকা। স্বামী কাজের মেয়েটিকে কিছু নির্দেশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে। তারপর তারা দুই মেয়ে মিলে জানালায় নজর রাখছেন, ভদ্রলোক কত দূর গেছেন। যখন তারা বুঝছেন যে, রাস্তা পরিষ্কার, আনন্দে লাফিয়ে উঠছেন দুইজনে। কিন্তু তারপর এই দৃশ্যে কোনো পুরু‌ষের প্রবেশ ঘটছে না। বরং ওই দুই মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরছেন। পরস্পরকে আবেগভরে চুমু খেতে শুরু করছেন তারা।

তারপর কী ঘটছে, তা স্পষ্ট জানা যাচ্ছে না। কারণ ভিডিও-টি থামিয়ে দিয়ে দর্শককে জানানো হচ্ছে, এরপর ৪০ মিনিট কেটে গেছে। এই ৪০ মিনিটে কী ঘটেছে তা অজানা। কিন্তু যখন আবার ফুটেজটি চালু হচ্ছে তথন স্ত্রীকে আর দেখা যাচ্ছে না। বরং কাজের মেয়েটিকে প্যান্ট পরতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। সেই সঙ্গে ওই অ-দেখা ৪০ মিনিটে দুই তরুণী ঠিক কী করেছিলেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কেউ কেউ বলছেন, ভিডিও-তে স্পষ্ট যে, কোনো পুরুষ নয়, বরং ওই নারী আসলে বাড়ির পরিচারিকার সঙ্গেই সমকামী সম্পর্কে লিপ্ত।

কেউ আবার নারী-অধিকার সম্পর্কে সওয়াল তুলে দাবি করছেন, একজন স্বামীর কোনো অধিকারই নেই, তার স্ত্রী-র উপর এভাবে নজর রাখার।

আর এক দল মানুষের বক্তব্য, এটা কোনো অরিজিনাল ভিডিওই নয়, সবটাই সাজানো। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তারা সকলেই অভিনেতা-অভিনেত্রী। নতুবা এক স্বামীর গুপ্ত ক্যামেরার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ই বা কী করে!

ভিডিও :

https://youtu.be/_Fb8wfsI9nk

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা