,

ট্রাম্প-পুতিনের ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার একাধিক বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক ফোনালাপ হলো।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে ক্রেমলিন ও হোয়াইট হাউস।

ইংরেজিতে দেওয়া বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ফোনে দুই নেতার আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। এর মধ্যে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের বিষয়টিও রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। তাঁরা মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ এসেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাঁরা কথা বলেছেন। আলোচনায় ইউক্রেন প্রসঙ্গও ছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে ট্রাম্প ও পুতিনের মধ্যকার ফোনালাপটি ছিল একটি ‘তাৎপর্যপূর্ণ সূচনা’।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, এই ফোনালাপের পর উভয় পক্ষ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) সন্ত্রাসবাদ মোকাবিলা এবং স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে দুই দেশের প্রেসিডেন্টই আশাবাদী।

হোয়াইট হাউস জানায়, পরবর্তী কোনো এক সময়ে মুখোমুখি বৈঠকে বসার ব্যাপারে ট্রাম্প ও পুতিন একমত হয়েছেন। তাঁরা নিয়মিত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখার বিষয়ও সম্মত হয়েছেন।

ট্রাম্প গতকাল জাপান, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে