,

সাত মুসলিম দেশের গ্রিন কার্ডধারীরাও আটকে যাচ্ছেন

news-image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর ইতোমধ্যেই বিভিন্ন বিমানবন্দরে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকতে না দেয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্পের আদেশের পর ওই সাতটি দেশের নাগরিকদের ‘গ্রিন কার্ড’ থাকলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে থাকলে আর সে দেশে ঢুকতে পারছেন না। -খবর বিবিসির।

সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সুদান -এই সাতটি দেশের নাগরিকদের আগামী তিন মাস কোনো ভিসাও দেবে না যুক্তরাষ্ট্র। ফলে মিশরের এক বিমান বন্দরে কমপক্ষে সাতজন ইরাক ও ইয়েমেন থেকে আসা লোককে বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমেরিকাগামী বিমানে উঠতে দেয়া হয়নি।

এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের কিছু বিমান বন্দরে কয়েকজন লোককে আটক করার পর কয়েকজন মার্কিন আইনজীবী নতুন বিধি নিষেধগুলোর বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে দু`জন ইরাকি শরণার্থী রয়েছেন। যাদের একজন মার্কিন বাহিনীর পক্ষে দোভাষী হিসেবে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা