,

অপুর ফেরার বিষয়ে শাকিব কিছুই জানেন না

news-image

অপু বিশ্বাসের ফেরার খবরে যখন চলচ্চিত্রপাড়ায় হুলুস্থুল, তখন বুবলীর সঙ্গে অহংকার ছবির শুটিংয়ে পুবাইলে ছিলেন শাকিব খান। অপুর ফেরার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে শাকিব জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। অবাক কণ্ঠে মুঠোফোনে বলেন, ‘কই, আমি জানি না তো! কবে ফিরলেন?’ পরে অপুর ফেরার খবর শাকিবকে জানানো হলে তিনি বলেন, ‘ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তাঁর মতো অভিনেত্রী আমাদের চলচ্চিত্রে দরকার। তিনি ফিরছেন, এ জন্য তাঁকে সাধুবাদ জানাই।’
শাকিবকে বিয়ের গুঞ্জনের ব্যাপারে অপুকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছিলেন, ‘শাকিব খান ও আমি যখন একসঙ্গে থাকব, তখন এই প্রশ্ন করবেন। আমি উত্তর দেব।’ শাকিবকে অপুর এই জবাবের ব্যাপারে জানালে তিনি বলেন, ‘তিনি যেহেতু বলেছেন, আমরা (অপু ও শাকিব) দুজন সামনাসামনি থাকলে এই প্রশ্নের উত্তর দেবেন, তাহলে আর কী, আমাদের তো একসঙ্গে কাজ করতে হবেই। তখন প্রশ্ন করবেন। উত্তরে তিনি কী বলেন, তা শুনেই এই প্রশ্নের উত্তর দেব আমি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা