,

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ডাকাতিকালে সফিউল্যাহ সাবু (৫৫) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

আজ সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে।

নিহতের ছেলে আলা উদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায় বলে জানান তিনি।

এদিকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাবুকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২ টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা