,

‘পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃতি হয়নি’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঞ্জয়লীলা বানশালির ‘পদ্মাবতী’ সিনেমায় পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগে গতকাল শুক্রবার জয়পুরে সিনেমাটির শুটিং সেটে ভাঙচুর ও নির্মাতাকে মারধর করে রাজপুতদের একটি দল।

এ ঘটনায় বলিপাড়ার অনেকেই পাশে দাঁড়িয়েছেন সঞ্জয়লীলা বানশালির। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নির্মাতা করন জোহর, অনুরাগসহ অনেকে। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং।

এবার নীরবতা ভেঙে মুখ খুলেছেন তারা। দীপিকা জানিয়েছেন, এ সিনেমায় কোনো ইতিহাস বিকৃত করা হচ্ছে না। এ প্রসঙ্গে দীপিকা টুইটে লিখেন, ‘শুক্রবারের ঘটনায় আমি হতবাক। খুব খারাপ লাগছে। আর আমি আপনাদের নিশ্চিত করছি, পদ্মাবতী সিনেমায় কোথাও ইতিহাস বিকৃতি করা হয়নি।’

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাজপুতদের একটি দলের দাবি, সিনেমায় পদ্মাবতীর ভাবমূর্তি নষ্ট করছেন সঞ্জয়। কারণ সিনেমায় পদ্মাবতীর সঙ্গে তৎকালীন শাসক আলাউদ্দিন খিলজির প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে পদ্মাবতী-খিলজির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আর এতেই আপত্তি তুলেছে হিন্দু সম্প্রদায়ের ওই দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা