,

উখিয়ায় শত বছরের প্রাচীন বৌদ্ধবিহারে আগুন

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শত বছরের প্রাচীন পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার রাত ৮টায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় প্রাচীন এ বৌদ্ধবিহার। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৌদ্ধবিহারের পুরোহিত জ্যোতি মিত্র ভিক্ষু বলেন, নিমন্ত্রণের কারণে ভিক্ষু ও সেবায়েতকারী শ্রামনরা বৌদ্ধবিহারের বাইরে ছিলেন। তাই বৌদ্ধবিহার তালাবদ্ধ করে রাখা হয়।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে বৌদ্ধবিহারে গিয়ে দেখি আগুন জ্বলছে। আর স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। বৌদ্ধবিহারে প্রায় ৫০টির অধিক ছোট-বড় মূর্তি রয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, কক্সবাজার থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তারপরও কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বৌদ্ধবিহারের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।

তবে বৌদ্ধবিহারে মোমবাতির আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের ওই উপ-সহকারী পরিচালক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে