,

বর্ণিল আলো খেলে যে মসজিদে [ভিডিও]

news-image

নাসিরুল মুলক মসজিদ। ইরানের ফার্স প্রদেশের শিরাজ নগরীতে অবস্থিত। ১৮৭৬ সালে নাসিরুল মুলকের শাসনামলে খাজা রাজত্বে মির্জা হাসান আলি সৌন্দর্যমন্ডিত এই মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটির নকশা করেন মোহাম্মদ হাসান আল মেমার এবং মোহাম্মাদ রেজা কাশি-সাজ ই শিরাজি।

নাসিরুল মুলক মসজিদটির কাঁচগুলো সাজানো হয়েছে বিভিন্ন ডিজাইনে। সেই কাঁচ সকালের আলো ধারণ করে। আর বর্ণিল সেই আলো খেলা করে মসজিদের ফ্লোরে। আলোর এই বর্ণিল খেলার জন্য একে পিঙ্ক মসজিদও বলা হয়। মসজিদটির কিছু টাইলস সাজানো হয়েছে গোলাপী রঙে। জ্যামিতিক নকশাকৃত টাইলসগুলো পুরোপুরি তরঙ্গায়িত। হঠাৎ একে দেখলে একটি গোলাপের বাগান মনে হতে পারে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক আলোকচিত্রী ছুটে আসেন আলোর বর্ণিলতার ছবি তুলতে। এর বর্ণিল আলোকময়তা একে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা থেকে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হিসেবে ফুটিয়ে তুলেছে। কাঁচের জানালাই এর মূল আকর্ষণ।

মসজিদটির অজু করার জায়গায় তৈরি ঝরনাটি আইয়ান সাম্রাজ্যের নিদর্শন বহন করে।

এমকে/এফএস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা