,

হায়দরাবাদ টেস্টে ফিরছেন শাহরিয়ার নাফিস

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেও হাতে উঠেনি পুরষ্কার। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট আর লঙ্কানদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলেও জায়গা হয়নি এই বাঁহাতি তারকার।

তবে শাহরিয়ার নাফিস ভক্তদের জন্য স্বস্তি খবর হলো, শেষ মুহূর্তে দলে জায়গা হচ্ছে তাঁর। নাফিস ছাড়াও দলে জায়গা হতে যাচ্ছে পেসার আবু জায়েদের।

আগামী ৩১ জানুয়ারি কিংবা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে সংযোজন হতে যাচ্ছে নাফিসের নাম। টিম ম্যানেজম্যান্টের নির্ভরযোগ্য একটি সূত্র থেকে এই খবর পাওয়া গেছে।

বিপিএল সিজন ফোরে ১৭টি ম্যাচ থেকে ৩৯৬ রান করেছেন নাফিস। রয়েছে তিনটি অর্ধশতকও। ব্যাটিং গড় ২৮.২৮।

এছাড়া সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ৩ ম্যাচ খেলে ১৬৭ রান ঝুলিতে পুরেছেন নাফিস। রয়েছে ১০৪ রানের অসাধারণ এক ইনিংসও।

প্রসঙ্গত, প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা