,

‘মা’ ছবিতে অপু না বুবলী?

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মা ছবির ত্রিশ শতাংশ কাজ শেষ করেই নিখোঁজ হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত বছরের শুরুতে এই ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এর পর একটা সময় ছবির পরিচালক ঘোষণা দিয়েছিলেন, বুবলীকে নিয়ে ছবি আবারও শুরু করবেন তিনি। তবে সম্প্রতি অপুর ফিরে আসার খবরে এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি না, সেটাই এখন প্রশ্ন।

ছবির পরিচালক কালাম কায়সার বলেন, ‘আমরা শুনেছি তিনি ঢাকায় ফিরেছেন। কিন্তু আমাদের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ তিনি করেননি। আমি যতটা জানি তিনি কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গেই তিনি যোগাযোগ করেননি। তবে সবাই বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে তিনি সংবাদ সম্মেলন করে সবার সঙ্গে কথা বলবেন, সব কিছু খুলে বলবেন। আমরাও অপেক্ষায় আছি, কারণ যেহেতু আমার সঙ্গে কোনো কথা হয়নি।’

কায়সার এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমার ছবিতে (মা) তিনি শুটিং করেছিলেন গত বছরের শুরুর দিকে। তার পর তিনি অন্য একটি ছবির শুটিং করেন। তারপর হঠাৎ জানতে পারলাম ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর সবার মতো আমিও কোনো যোগাযোগ করতে পারিনি।’

এখন যদি সত্যি অপু বিশ্বাস ফিরে আসেন, তাহলে ছবিটি কাকে নিয়ে নির্মাণ করা হবে? এই প্রশ্নের জবাব পরিচালক দিলেন কৌশলীভাবে, ‘তিনি আগে ফিরে আসুন। কেন গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন তা আগে জেনে নিই। তারপর যদি প্রযোজক ও আমার কাছে উত্তর সন্তোষজনক হয়, তখন চিন্তা করব। কী করব এখই বলতে পারছি না। তবে আমি একজন পরিচালক হিসেবে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে—একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যেমন কোটি কোটি টাকা জড়িত, তেমনিই কয়েকশ মানুষের ভাত-কাপড়ের উৎসও এটি। সমস্যা হলেই কোনো খবর না দিয়ে আপনি নিখোঁজ হতে পারেন না।’

গত বছর ২৪ জানুয়ারিতে এফডিসিতে এই ছবির শুটিং শুরু হয়। টানা ১০ দিন শুটিং করা হয় এফডিসি ও পুবাইলে। সেখানে অংশ নেন শাকিব খান ও অপু বিশ্বাস। ছবিতে দুই মায়ের চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা ও আফরোজা বানু। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা