,

সিডনি সিক্সার্সকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা পার্থ স্কর্চার্সের

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ আসরের বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কর্চার্সের কাছে পাত্তাই পেল না সিডনি সিক্সার্স। সিডনিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে পার্থ।

অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটি পার্থের তৃতীয় শিরোপা। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে শিরোপা জিতেছিল তারা। এবার নিয়ে হ্যাট্রিক করল পার্থ স্কর্চার্স। একবারের বেশি শিরোপা নেই আর কারও।

ওয়াকায় শনিবার টস হেরে ব্যাট করতে নেমে পার্থের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি সিডনি। সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক ব্র্যাড হাডিনের ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দুজন- ইয়োহান বোথা (৩২) ও মইসেস হেনরিকস (২১)।

পার্থের পক্ষে টিম ব্রেসনান ও রিচার্ডসন নেন ৩টি করে উইকেট। মিচেল জনসন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন একটি উইকেট।

১৪২ রান তাড়ায় পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার স্যাম হোয়াইটমান ও মাইকেল ক্লিনগার। ৪৫ বলে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন হোয়াইটমান (২১ বলে ৪১)।

দ্বিতীয় উইকেটে ইয়ান বেলের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের আরেকটি বড় জুটি গড়ে ২৫ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্লিনাগার। ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। ৩১ রানে অপরাজিত ছিলেন বেল।

একই দিনে পার্থ স্কর্চার্সকে হারিয়ে মেয়েদের বিগ ব্যাশের শিরোপা জিতেছে অবশ্য সিডনি সিক্সার্স। ফাইনালে পার্থকে ৭ রানে হারায় সিডনির মেয়েরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা