,

আনারকলি নামে আমি কোনো ছবি করছি না : তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং লাক্স সুপারস্টার জাকিয়া বারী মমকে জুটি করে পরিচালক শিহাব শাহীন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আনারকলি’ নির্মাণ করছেন- এমন একটি খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তাহসান। তিনি জানিয়েছেন, এই নামে তিনি কোনো ছবি করছেন না।

এই অভিনেতা আরও জানান, ভালো কাহিনী ও সুন্দর নামের চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী তিনি। তবে নিজের পছন্দের বাইরের কোনো কাজ করবেন না তাহসান। তিনি বলেন, ‘শিহাব শাহীন আমার খুব পছন্দের একজন পরিচালক। তার সঙ্গে নাটকে বেশ ভালো কাজ করেছি।

একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এর অর্থ এই নয় যে, আমি অভিনয় করছি। আসলে আনারকলি নামে আমি কোনো ছবি করছি না।’ জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা আরও বলেন, ‘প্রথমত এই ছবির গল্পটি আমার পছন্দ হয়নি, আনারকলি নামটিও নয়। আমি পরিচালককে বলেছি ছবির কাহিনী আমার পছন্দ হলে ভেবে দেখবো। এ অবস্থায় খবর প্রকাশ হওয়ায় আমি অবাক হয়েছি। আমরা সবাই চলচ্চিত্রের ভালো চাই। কিন্তু একটি কাজ শুরু হওয়ার আগেই এরকম খবর প্রত্যাশিত নয়।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের