,

মুশফিকুর রহিম অনুশীলনে ফিরলেও শঙ্কায় ইমরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হকের ইনজুরি নিয়ে দুশ্চিন্তার কিছুটা অবসান হয়েছে। যদিও ইমরুলকে নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।

ওয়েলিংটন টেস্ট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন দলের এ গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার। আর ওই চোটগুলো তাদেরকে ছিটকে দেয় নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে।

তারা আগেই দেশে ফিরে এসেছিলেন। তবে তাদের চোটের অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য শনিবার জানালেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধরী। ফেরার লড়াই এরই মধ্যে শুরু করে দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিক। শনিবার মিরপুরের ইনডোরে বেশ খানিকক্ষণ সময় ব্যাটিং অনুশীলন করে কাটিয়েছেন তিনি।

তার ব্যাপারে দেবাশিষ বলেছেন, ‘নিউজিল্যান্ডে মুশফিকের চোট পাওয়া ডান হাতের বুড়ো আঙুলে স্ক্যান করানো হয়েছে। সেখানে কোনো চিড় ধরা পড়েনি। এই জন্য এই চোট নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। এখানে আসার পর আমরা তার কিছু ফিজিওথেরাপি শুরু করি। তার উন্নতি খুবই সন্তোষজনক। আজকে প্রথম সে ব্যাট হাতে নিয়েছে। এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ৩১ তারিখের পর খেলায় ফিরতে কোনো সমস্যা হওয়ার কথা না।’

বিসিবির এ চিকিৎসক আরও যোগ করেছেন, ‘উইকেটরক্ষকের জন্য ব্যাপারটা ভিন্ন। তাকে তো প্রতিটি বল ধরতে হবে। তাদের চোট আসলে কখনও পুরোপুরি সারে না। তারা ওতো লম্বা সময় বিশ্রামও নিতে পারে না। উইকেটরক্ষককে আঙুলের চোট নিয়ে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই। এটা থাকবেই। যে কোনো ক্রিকেটারের আঙুলের ব্যথা থাকবে।’

মুমিনুল দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আশা দেবাশিষের, ‘মুমিনুলের পাঁজরে বড় আঘাত লেগেছিল। বাংলাদেশেও আবার আমরা তাকে স্ক্যান করাই। স্ক্যানে কোনো ধরনের চিড় ধরা পড়েনি। ব্যথাটা কমতে একটু সময় লাগছে। এই ধরনের ব্যথা কমতে সব সময়ই নেয়। তারও ব্যথা প্রতিদিন একটু একটু করে কমছে। আমরা মুমিনুলের ব্যাপারে আশাবাদী যে শিগগির ও মাঠে ফিরে যেতে পারবে।’

মুশফিক-মুমিনুলকে নিয়ে শঙ্কা না থাকলেও ইমরুলকে নিয়ে পুরোপুরি আশাবাদী হওয়া যাচ্ছে না। এমআরআই রিপোর্টে তার গ্রেড ওয়ান চিড় ধরা পড়েছে। ১ ফেব্রুয়ারির মধ্যে মাঠে ফেরার আশা থাকলেও কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান দেবাশিষ, ‘তার চোটের অগ্রগতি খুবই সন্তোষজনক। এভাবে যদি উন্নতি করতে থাকে তাহলে আমরা আশা করছি ১ ফেব্রুয়ারি থেকে তাকে খেলায় ফিরিয়ে আনতে পারব। কিন্তু এটা মনে রাখতে হবে, ওর চোট যেহেতু মাংসপেশীতে, এই চোট আবার ফিরে আসতে পারে। পুরোপুরি সুস্থ না হয়ে ফিরলে ওর আবার চোট পাওয়ার শঙ্কা থাকবে। এটা আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে।’

বিসিবির এই চিকিৎসক অবশ্য চাইছেন পুরো সুস্থ হয়েই যেন খেলায় ফিরে আসেন ইমরুল, ‘আমার পরামর্শ একটাই- এবার যদি একই জায়গায় চোট পায় তাহলে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। তাহলে শ্রীলঙ্কা সফরে ছিটকে যাবে। আগে আমাদের সেটা থামাতে হবে, এটা টিম ম্যানেজমেন্টও জানে। তারও ব্যাপারটা জানা। সিদ্ধান্ত খেলোয়াড়কেই নিতে হবে। কারণ ব্যথা তো আর মাপা যায় না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে