,

একি বললেন সালমান,‘আমি একাধারে হিন্দু এবং মুসলিম,কেন বললেন

news-image

বিনোদন ডেস্ক :শুক্রবার কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে আদালতে বয়ান নথিভূক্ত করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান সহ এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিনেতারা।

আদালতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং বিচারকের করা সমস্ত প্রশ্নের জবাবও দেন। সেখানেই তাঁর কাছে তাঁর ধর্ম জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একাধারে হিন্দু এবং মুসলিম। আসলে আমি ভারতীয়।

১৮ বছরের পুরনো এই মামলায় নিজেরেদর বিবৃতি রেকর্ড করাতে গতকাল যোধপুর আদালতে উপস্থিত ছিলেন ‘হাম সাথ সাথ হ্যায়’ টিমের সালমান ছাড়া ছিলেন সাইফ আলি খান, নীলম কোঠারি, সোনালি বিন্দ্রে এবং তব্বু।

শোনা যায় সালমান যখন দুটি কৃষ্ণসার হরিণ এবং চিঙ্কারা শিকার করছিলেন, তখন অন্যরা তাঁকে উদ্বুদ্ধ করছিলেন। দীর্ঘদিন ধরে আদালতে চলছে এই মামলা। গতকাল আদালতে উপস্থিত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।

আদালতে সালমানকে মোট ৬৫টি প্রশ্ন করা হয়। সমস্ত প্রশ্নের উত্তরই দেন অভিনেতা। সেখানে দাঁড়িয়ে অভিনেতা জানান, তিনি নিরাপত্তাজনিত কারণে, রাতে বাইরে যেতেন না। দিনের বেলা তাঁরা শ্যুটিংয়ে ব্যস্ত থাকতেন। রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে, নিজেকে নির্দোষ বলে দাবি করেন সালমান।

কৃষ্ণসার হরিণ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন হয়তো সালমান পক্ষের আইনজীবী বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে হাজির করবেন আদালতে, তাঁর মক্কেলের হয়ে সওয়াল করার জন্যে। অভিনেতার আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা