,

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে: পলক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দর জীবন গড়তে হলে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।

শনিবার সকালে নাটোরের সিংড়া পৌর শহরের দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞান অর্জনই হবে শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তাই তাদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।

তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য ভালো বইয়ের কোনো বিকল্প নেই। তাই বেশি বেশি ভালো বই পড়তে হবে।

এসময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। কেননা মাদক শুধু ব্যক্তি জীবন নয় এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধবংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা